প্রাণে খুশির তুফান উঠেছে । ভয়-ভাবনার বাধা টুটেছে ।। দু্ঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে উধাও হয়ে হৃদয় ছুটেছে ।। হেথায় কারো ঠাঁই হবে না মনে ছিল এই ভাবনা, দুয়ার ভেঙ্গে সবাই জুটেছে । যতন করে আপনাকে যে রেখেছিলেম ধুয়ে মেজে, আনন্দে সে ধুলায় লুটেছে ।।