গীতবিতান
← সব গান

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে

পর্যায়: পূজা

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ । তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান ।। আরো আরো আরো আলো এই নয়নে, প্রভু ঢালো । সুরে সুরে বাঁশি পূরে তুমি আরো আরো আরো দাও তান ।। আরো বেদনা আরো বেদনা, প্রভু, দাও মোরে আরো চেতনা । দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে । সুধাধারে আপনারে তুমি আরো আরো আরো করো দান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26