প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা । সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা ।। মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি । ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন, তন্বি ! মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টকশয্যা -- মিলনসমুদ্রবেলায় চির- বিচ্ছেদজর্জর মজ্জা ।।