← সব গানপ্রাণ নিয়ে তো সট্কেছি
পর্যায়: বাল্মীকি প্রতিভা
প্রথম দস্যু । প্রাণ নিয়ে তো সট্কেছি রে, করবি এখন কী ।
ওরে বরা, করবি এখন কী ।
বাবা রে, আমি চুপ কের এই কচুবনে লুকিয়ে থাকি ।
এই মরদের মুরোদখানা দেখেও কি রে ভড়কালি না?
বাহবা! শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি ।