গীতবিতান
← সব গান

প্রাণ নিয়ে তো সট্‌কেছি রে

পর্যায়: কালমৃগয়া

প্রাণ নিয়ে তো সট্‌কেছি রে, করবি এখন কী । ওরে বরা, করবি এখন কী । বাবা রে, আমি চুপ কের এই কচুবনে লুকিয়ে থাকি । এই মরদের মুরোদখানা দেখেও কি রে ভড়কালি না? বাহবা! শাবাশ তোরে, শাবাশ রে তোর ভরসা দেখি ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03