গীতবিতান
← সব গান

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত

পর্যায়: পূজা

প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত ।। বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে, চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত ।। সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি, দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত ।। জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা, মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত ।। লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি- হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29