গীতবিতান
← সব গান

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে

পর্যায়: প্রেম

প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে- বাঁধন খুলে দাও, দাও দাও দাও । ভুলিব ভাবনা, পিছনে চাব না, পাল তুলে দাও, দাও দাও দাও । প্রবল পবনে তরঙ্গ তুলিল- হৃদয় দুলিল, দুলিল দুলিল, পাগল হে নাবিক, ভুলাও দিগবিদিক, পাল তুলে দাও, দাও দাও দাও ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29