গীতবিতান
← সব গান

প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

প্রেমের মিলনদিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী নমি তাঁরে আমি- নমি নমি । বিপদে সম্পদে সুখে দুখে সাথি যিনি দিনরাতি অন্তর্যামী নমি তাঁরে আমি- নমি নমি । তিমিররাত্রে যাঁর দৃষ্টি তারায় তারায়, যাঁর দৃষ্টি জীবনের মরণের সীমা পারায়, যাঁর দৃষ্টি দীপ্ত সূর্য-আলোকে অগ্নিশিখায়, জীব-আত্মায় অন্তর্যামী নমি তাঁরে আমি- নমি নমি । জীবনের সব কর্ম সংসারধর্ম করো নিবেদন তাঁর চরণে । যিনি নিখিলের সাক্ষী, অন্তর্যামী নমি তাঁরে আমি- নমি নমি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29