মায়াকুমারীগণ । প্রেমপাশে ধরা পড়েছে দুজনে দেখো দেখো, সখী, চাহিয়া । দুটি ফুল খসে ভেসে গেল ওই প্রণয়ের স্রোত বাহিয়া । চাঁদিনী যামিনী, মধু সমীরণ, আধো ঘুমঘোর, আধো জাগরণ, চোখাচোখি হতে ঘটালে প্রমাদ কুহুস্বরে পিক গাহিয়া- দেখো দেখো, সখী, চাহিয়া ।।