প্রেম এসেছিল নিঃশব্দচরণে । তাই স্বপ্ন মনে হল তারে- দিই নি তাহারে আসন । বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে । সে তখন স্বপ্ন কায়াবিহীন নিশীথতিমিরে বিলীন- দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা ।।