গীতবিতান
← সব গান

প্রিয়ে তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে

পর্যায়: নাট্যগীতি

রামপ্রসাদী সুর । দাদরা প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে রাঙা চরণতলে নেচে নেচে ।। ঢিপ্‌ঢিপিয়ে যেতেম মারা, মাথা খুঁড়ে হতেম সারা- কানের কাছে কচ্‌কচিয়ে মানটি তোমার নিতেম যেচে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-16