প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে বিহঙ্গমগীতছন্দে তোমার আভাস পাই ।। জাগে বিশ্ব তব ভবনে প্রতিদিন নব জীবনে, অগাধ শূন্য পূরে কিরণে, খচিত নিখিল বিচিত্র বরনে- বিরল আসনে বসি তুমি সব দেখিছ চাহি ।। চারি দিকে করে খেলা বরন-কিরণ-জীবন-মেলা, কোথা তুমি অন্তরালে ! অন্ত কোথায়, অন্ত কোথায়- অন্ত তোমার নাহি নাহি ।।