প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে মিলনমালার ডোর ছিঁড়িয়া ফেলে ।। পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে, বসে আছি দূর-পানে নয়ন মেলে ।। একে একে ধুলি হতে কুড়ায়ে মরি যে ফুল বিদায়পথে পড়িছে ঝরি । ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ- কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে ।।