সখীগণ । প্রভাত হইল নিশি কানন ঘুরে, বিরহবিধুর হিয়া মরিল ঝুরে ।। ম্লান শশী অস্তে গেল, ম্লান হাসি মিলাইল-- কাঁদিয়া উঠিল প্রাণ কাতর সুরে । প্রমদার প্রবেশ প্রমদা । চল্ সখী, চল্ তবে ঘরেতে ফিরে- যাক ভেসে ম্লান আঁখি নয়ননীরে । যাক ফেটে শূন্য প্রাণ, হোক আশা অবসান-- হৃদয় যাহারে ডাকে থাক্ সে দূরে ।। প্রস্থান