গীতবিতান
← সব গান

প্রভু আজি তোমার দক্ষিণ হাত

পর্যায়: পূজা

প্রভু, আজি তোমার দক্ষিণ হাত রেখো না ঢাকি । এসেছি তোমারে, হে নাথ, পরাতে রাখী ।। যদি বাঁধি তোমার হাতে পড়ব বাঁধা সবার সাথে, যেখানে যে আছে কেহই রবে না বাকি ।। আজি যেন ভেদ নাহি রয় আপনা পরে, তোমায় যেন এক দেখি হে বাহিরে ঘরে । তোমা-সাথে যে বিচ্ছেদে ঘুরে বেড়াই কেঁদে কেঁদে ক্ষণেকতরে ঘুচাতে তাই তোমারে ডাকি ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-16