গীতবিতান
← সব গান

প্রচন্ড গর্জনে আসিল একি দুর্দিন

পর্যায়: পূজা

প্রচন্ড গর্জনে আসিল একি দুর্দিন- দারুণ ঘনঘটা, অবিরল অশনিতর্জন ।। ঘন ঘন দামিনী-ভজঙ্গ-ক্ষত যামিনী, অম্বর করিছে অন্ধনয়নে অশ্রু-বরিষন ।। ছাড়ো রে শঙ্কা, জাগো ভীরু অলস, আনন্দে জাগাও অন্তরে শকতি । অকুন্ঠ আঁখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত মহাভয়-মহাসনে অপরূপ মৃত্যুঞ্জয়রূপে ভয়হরণ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13