উত্তীয়। প্রহরী, ওগো প্রহরী, লহো লহো লহো মোরে বাঁধি। বিদেশী নহে সে তব শাসনপাত্র, আমি একা অপরাধী।। কোটাল। তুমিই করেছ চুরি? উত্তীয়। এই দেখো রাজ-অঙ্গুরী -- রাজ-আভরণ দেহে কোরেছি ধারণ আজি, সেই পরিতাপে আমি কাঁদি।