প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস- তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।। এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় ঘাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস- মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ ।। আমের বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝ'রে- চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ'রে । মঞ্জরিত শাখায় শাখায়, মউমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্তদিন ফেলেছে নিশ্বাস- মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ ।।