গীতবিতান
← সব গান

প্রথম যুগের উদয়দিগঙ্গনে

পর্যায়: ভূমিকা

প্রথম যুগের উদয়দিগঙ্গনে প্রথম দিনের ঊষা নেমে এল যবে প্রকাশ পিয়াসি ধরিত্রী বনে বনে শুধায়ে ফিরিল সুর খুঁজে পাবে কবে ।। এসো এসো সেই নবসৃষ্টির কবি নবজাগরণযুগপ্রভাতের রবি- গান এনেছিলে নব ছন্দের তালে তরুণী ঊষার শিশিরস্নানের কালে আলো-আঁধারের আনন্দবিপ্লবে ।। সে গান আজিও নানা রাগরাগিনীতে শুনাও তাহারে আগমনীসঙ্গীতে যে জাগায় চোখে নূতন-দেখার দেখা । যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে বননীলিমার পেলব সীমানাটিতে, বহু জনতার মাঝে অপূর্ব একা । াওবাক আলোর লিপি যে বহিয়া আনে নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে, নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে বিহ্‌বল প্রাতে সঙ্গীতসৌরভে দূর আকাশের অরুণিম উৎসবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14