প্রতিদিন আমি হে জীবনস্বামী, দাঁড়াব তোমরি সন্মুখে । করি জোড়কর, হে ভুবনেশ্বর, দাঁড়াব তোমারি সন্মুখে ।। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে-- নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াব তোমারি সন্মুখে ।। তোমার বিচিত্র এ ভবসংসারে কর্মপারাবারপারে হে-- নিখিল ভুবনলোকের মাঝারে দাঁড়াব তোমারি সন্মুখে । তোমার এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে, ওগো রাজরাজ, একাকী নীরবে দাঁড়াব তোমারি সন্মুখে ।।