গীতবিতান
← সব গান

প্রতিদিন তব গাঁথা গাব আমি

পর্যায়: পূজা

প্রতিদিন তব গাঁথা গাব আমি সুমধুর- তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর।। তুমি যদি থাক মনে বিকচ কমলাসনে, তুমি যদি কর প্রাণ তব প্রেমে পরিপুর।। তুমি শোন যদি গান আমার সমুখে থাকি, সুধা যদি করে দান তোমার উদার আঁখি, তুমি যদি দুখ'পরে রাখ কর স্নেহভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করহ দূর।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15