পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা ।
শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে
ওগো নবীন রাজা ।।
মন্ত্র যে তার লাগল প্রাণে মোহন গানে হায়,
বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে ওগো নবীন রাজা ।।
তোমার রঙে দিলে তুমি রাঙিয়া ও তার আঙিয়া
ওগো নবীন রাজা ।
তোমার মালা দিলে গলে খেলার ছলে হায়-
তোমার সুরে সুরে তাহার বীণা বাজে ওগো নবীন রাজা ।।