গীতবিতান
← সব গান

পুরী হতে পালিয়েছে

পর্যায়: শ্যামা

পুরী হতে পালিয়েছে যে পুরসুন্দরী কোথা তারে ধরি- কোথা তারে ধরি । রক্ষা রবে না, রক্ষা রবে না- এমন ক্ষতি রাজার সবে না, রক্ষা রবে না । বন হতে কেন গেল অশোকমঞ্জরী ফাল্গুনের অঙ্গন শূন্য করি । ওরে কে তুই ভুলালি, তারে কে তুই ভুলালি- ফিরিয়ে দে তারে, মোদের বনের দুলালী তারে কে তুই ভুলালি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17