পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো, এসো মনোরঞ্জন ।। আলোকে আঁধার হউক চূর্ণ, অমৃতে মৃত্যু করো পূর্ণ-- করো গভীরদারিদ্র্যভঞ্জন ।। সকল সংসার দাঁড়াবে সরিয়া তুমি হৃদয়ে আসিছ দেখি-- জ্যোতির্ময় তোমার প্রকাশে শশী তপন পায় লাজ, সকলের তুমি গর্বগঞ্জন ।।