গীতবিতান
← সব গান

পূর্ণচাঁদের মায়া আজি ভাবনা আমার

পর্যায়: প্রকৃতি

পূর্ণচাঁদের মায়া আজি ভাবনা আমার পথ ভোলে, যেন সিন্ধুপারের পাখি তারা যায় যায় যায় চলে ।। আলোছায়ার সুরে অনেক কালের সে কোন্‌ দূরে ডাকে আয় আয় আয় ব'লে ।। যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি । আলোছায়ায় যেথা অনেক দিনের সে কোন্‌ ব্যথা কাঁদে হায় হায় হায় ব'লে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-16