গীতবিতান
← সব গান

পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা

পর্যায়: চিত্রাঙ্গদা

চিত্রাঙ্গদা । পুরুষের বিদ্যা করেছিনু শিক্ষা লভি নাই মনোহরণের দীক্ষা কুসুমধনু-- অপমানে লাঞ্ছিত তরুণ তনু অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী-- ফিরাইল, গেল ফিরে । দয়া করো অভাগীরে-- শুধু এক বরষের জন্যে পুষ্পলাবণ্যে মোর দেহ পাক্‌ তব স্বর্গের মূল্য মর্তে অতুল্য ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17