পুষ্পবনে পুষ্প নাহি, আছে অন্তরে । পরানে বসন্ত এল কার মন্তরে ।। মুঞ্জরিল শুষ্ক শাখী, কুহরিল মৌন পাখি, বহিল আনন্দধারা মরুপ্রান্তরে ।। দুখেরে করি না ডর, বিরহে বেঁধেছি ঘর, মনোকুঞ্জে মধুকর তবু গুঞ্জরে । হৃদয়ে সুখের বাসা, মরমে অমর আশা, চিরবন্দী ভালোবাসা প্রাণপিঞ্জরে ।।