পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে, কোন্ নিভৃতে ওরে, কোন্ গহনে । মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে ।। বন্ধুহারা মম অন্ধ ঘরে আছি বসে অবসন্নমনে, উৎসবরাজ কোথায় বিরাজে, কে লয়ে যাবে সে ভবনে ।।