গীতবিতান
← সব গান

প্রভু এসেছ উদ্ধারিতে আমায়

পর্যায়: চণ্ডালিকা

আনন্দের প্রবেশ প্রভু, এসেছ উদ্ধারিতে আমায়, দিলে তার এত মূল্য, নিলে তার এত দুঃখ । ক্ষমা করো, ক্ষমা করো- মাটিতে টেনেছি তোমারে, এনেছি নীচে, ধূলি হতে তুলি নাও আমায় তব পুণ্যলোকে । ক্ষমা করো । জয় হোক তোমার জয় হোক, জয় হোক, জয় হোক । ক্ষমা করো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13