( মেয়েদের প্রবেশ
শেষে প্রহরীর প্রবেশ )
সখীগণ । রাজভবনের সমাদর সম্মান ছেড়ে
এল আমাদের সখী ।
দেরি কোরো না, দেরি কোরো না, দেরি কোরো না-
কেমনে যাবে অজানা পথে
অন্ধকারে দিক নিরখি হায় ।
অচেনা প্রেমের চমক লেগে
প্রলয়রাতে সে উঠেছে জেগে- অচেনা প্রেমে ।
ধ্রুবতারাকে পিছনে রেখে
ধূমকেতুকে চলেছে লখি হায় ।
কাল সকালে পুরোনো পথে
আর কখনো ফিরিবে ও কি হায় ।
দেরি কোরো না, দেরি কোরো না, দেরি কোরো না ।