রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান ।
পথে চলি, শুধায় পথিক, 'কী নিলি তোর দান' ।।
দেখাব যে সবার কাছে এমন আমার কী-বা আছে,
সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ।।
ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন-
অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন ।
বঁধুর কাছে আসার বেলায় গানটি শুধু নিলেম গলায়,
তারি গলায় মাল্য ক'রে করব মূল্যবান ।।