রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা- ত্রিপুরপুরলক্ষী বহে তব বরণডালা ।। ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী, দীনজনদুখহরণনিপুন, তব পাণি তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা ।। গুণীরসিকসেবিত উদার তব দ্বারে মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে, গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা ।।