গীতবিতান
← সব গান

রাঙাপদ-পদ্মযুগে প্রণমি গো ভবদারা

পর্যায়: বাল্মীকি প্রতিভা

রাঙাপদ-পদ্মযুগে প্রণমি গো ভবদারা । আজি এ ঘোর নিশীথে পূজিব তোমারে তারা ।। সুরনর থরহর- ব্রহ্মান্ড-বিপ্লব করো, রণরঙ্গে মাতো মা গো, ঘোরা উম্মাদিনী-পারা ।। ঝলসিয়ে দিশি দিশি ঘুরাও তড়িত অসি, ছুটাও শোণিতস্রোত, ভাসাও বিপুল ধরা । উরো কালী কপালিনী, মহাকালসীমন্তিনী, লহো জবাপুষ্পাঞ্জলি মহাদেবী পরাৎপরা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27