রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে ঘরের কোণে আসন মেলে ।। বুঝি সময় হল এবার আমার প্রদীপ নিবিয়ে দেবার- পূর্ণিমাচাঁদ, তুমি এলে ।। এত দিন সে ছিল তোমার পথের পাশে তোমার দরশনের আশে । আজ তারে যেই পরশিবে যাক সে নিবে, যাক সে নিবে- যা আছে সব দিক সে ঢেলে ।।