গীতবিতান
← সব গান

রাজা মহারাজা কে জানে

পর্যায়: বাল্মীকি প্রতিভা

প্রথম দস্যু । রাজা মহারাজা কে জানে, আমিই রাজাধিরাজ । তুমি উজির, কোতোয়াল তুমি, ওই ছোঁড়াগুলো বর্কন্দাজ ।। যত সব কুঁড়ে আছে ঠাঁই জুড়ে, কাজের বেলায় বুদ্ধি যায় উড়ে । পা ধোবার জল নিয়ে আয় ঝট্‌, কর্‌ তোরা সব যে যার কাজ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27