গীতবিতান
← সব গান

রজনী পোহাইল চলেছে যাত্রীদল

পর্যায়: পূজা ও প্রার্থনা

রজনী পোহাইল- চলেছে যাত্রীদল, আকাশ পূরিল কলরবে । সবাই যেতেছে মহোৎসবে ।। কুসুম ফুটেছে বনে গাহিছে পাখিগণে- এমন প্রভাত কি আর হবে । নিদ্রা আর নাই চোখে, বিমল অরুণালোকে জাগিয়া উঠেছে আজি সবে ।। চলো গো পিতার ঘরে সারা বৎসরের তরে প্রসাদ-অমৃত ভিক্ষা লবে ।। ঐ হেরো তারি দ্বার জগতের পরিবার হোথায় মিলেছে আজি সবে- ভাই বন্ধু সবে মিলি করিতেছে কোলাকুলি, মাতিয়াছে প্রেমের উৎসবে ।। যত চায় তত পায়- হৃদয় পূরিয়া যায়, গৃহে ফিরে জয়-জয়-রবে । সবার মিটেছে সাধ- লভিয়াছে আশীর্বাদ, সম্বৎসর আনন্দে কাটিবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27

রজনী পোহাইল চলেছে যাত্রীদল – গীতবিতান