রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে, প্রাণমনে ধরি রাখো নিবিড় আনন্দবন্ধনে ।। আলো জ্বালো হৃদয়দীপে অতিনিভৃত অন্তরমাঝে, আকুলিয়া দাও প্রাণ গন্ধচন্দনে ।।