গীতবিতান
← সব গান

রাখ্‌ রাখ্‌ ফেল্‌ ধনু ছাড়িস নে বাণ

পর্যায়: বাল্মীকি প্রতিভা

বাল্মীকি । রাখ্‌ রাখ্‌ ফেল্‌ ধনু, ছাড়িস নে বাণ । হরিণশাবক দুটি প্রাণভয়ে ধায় ছুটি, চাহিতেছে ফিরে ফিরে করুণনয়ান । কোনো দোষ করে নি তো, সুকুমার কলেবর- কেমনে কোমল দেহে বিঁধিবি কঠিন শর । থাক্‌ থাক্‌ ওরে থাক্‌, এ দারুণ খেলা রাখ্‌, আজ হতে বিসর্জিনু এ ছার ধনুক বাণ ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27