রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে।। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার আলোয়- সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে।। নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী, নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি। মুখের পানে তাকাতে যাই, দেখি-দেখি দেখতে না পাই- স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি আকুল ধারে।।