গীতবিতান
← সব গান

রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা

পর্যায়: প্রেম ও প্রকৃতি

রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা- মন যে কেমন করে, হল দিশাহারা ।। যেন কে গিয়েছে ডেকে, রজনীতে সে কে দ্বারে দিল নাড়া- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা- বঁধু দয়া করো, আলোখানি ধরো হৃদয়ে । আধো-জাগরিত তন্দ্রার ঘোরে আঁখি জলে যায় যে ভ'রে । স্বপনের তলে ছায়াখানি দেখে মনে মনে ভাবি এসেছিল সে কে- রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27