গীতবিতান
← সব গান

রিম্‌ ঝিম্‌ ঘন ঘন রে বরষে

পর্যায়: বাল্মীকি প্রতিভা

রিম্‌ ঝিম্‌ ঘন ঘন রে বরষে । গগনে ঘনঘটা, শিহরে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে ।। দিশি দিশি সচকিত, দামিনী চমকিত, চমকি উঠিছে হরিণী তরাসে । রিম্‌ ঝিম্‌ ঘন ঘন রে বরষে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-13