গীতবিতান
← সব গান

রোদন ভরা এ বসন্ত

পর্যায়: প্রেম

রোদন-ভরা এ বসন্ত সখী, কখনো আসে নি বুঝি আগে । মোরে বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে । চিত্রাঙ্গদা । কুঞ্জদ্বারে বনমল্লিকা, সেজেছে পরিয়া নব পত্রালিকা, সারা দিন রজনী অনিমিখা কার পথ চেয়ে জাগে । চিত্রাঙ্গদা । দক্ষিণসমীরে দূর গগনে একেলা বিরহী গাহে বুঝি গো । কুঞ্জবনে মোর মুকুল যত আবরণবন্ধন ছিঁড়িতে চাহে । চিত্রাঙ্গদা । আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল কর হানি বারে বারে, দেওয়া হল না যে আপনারে এই ব্যথা মনে লাগে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27