গীতবিতান
← সব গান

রহি রহি আনন্দতরঙ্গ জাগে

পর্যায়: পূজা

রহি রহি আনন্দতরঙ্গ জাগে ।। রহি রহি, প্রভু, তব পরশমাধুরী হৃদয়মাঝে আসি লাগে ।। রহি রহি শুনি তব চরণপাত হে মম পথের আগে আগে ।। রহি রহি মনোগগন ভাতিল তব প্রসাদরবিরাগে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27