গীতবিতান
← সব গান

রইল বলে রাখলে কারে

পর্যায়: স্বদেশ

রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে ? তোমার টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে ।। যা-খুশী তাই করেতে পারো, গায়ের জোড়ে রাখো মারো- যাঁর গায় সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে ।। অনেক তোমার টাকা কড়ি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করী- অনেক তোমার আছে ভবে । ভাবছ হবে তুমিই যা চাও, জগৎটাকে তুমিই নাচাও- দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27