গীতবিতান
← সব গান

রয় যে কাঙাল শূন্য হাতে

পর্যায়: বিচিত্র

রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে দেয় সে দেখা নিশিথরাতে স্বপনবেশে ।। আলোয় যারে মলিনমুখে মৌন দেখি আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি- বরণমালা কে যে দোলায় তাহার কেশে ।। দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা । তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্‌বানে- তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27