গীতবিতান
← সব গান

রক্ষা করো হে

পর্যায়: পূজা ও প্রার্থনা

রক্ষা করো হে । আমার কর্ম হইতে আমায় রক্ষা করো হে । আপন ছায়া আতঙ্কে মোরে করিছে কম্পিত হে, আপন চিন্তা গ্রাসিছে আমায়- রক্ষা করো হে । প্রতিদিন আমি আপনি রচিয়া জড়াই মিথ্যাজালে- ছলনাডোর হইতে মোরে রক্ষা করো হে । অহঙ্কার হৃদয়দ্বার রয়েছে রোধিয়া হে- আপনা হতে আপনার, মোরে রক্ষা করো হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28