রঙ লাগালে বনে বনে কে । ঢেউ জাগালে সমীরণে কে ।। আজ ভুবনের দুয়ার খোলা দোল দিয়েছে বনের দোলা- দে দোল ! দে দোল ! দে দোল ! কোন্ ভোলা সে ভাবে-ভোলা খেলায় প্রাঙ্গণে কে ।। আন্ বাঁশি- আন্ রে তোর আন্ রে বাঁশি, উঠল সুর উচ্ছাসি ফাগুন-বাতাসে । আজ দে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি- সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর বিদায়-রাতি করবে মধুর, মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে কে ।।