সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু একটি লতিকা, সখী, অতিশয় যতনে । প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুল ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে । প্রতিদিন সযতনে ঢালিয়া দিতাম জল, প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা । সোনার লতাটি আহা বন করেছিল আলো - সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা > কেমন বনের মাঝে আছিল মনের সুখে গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে । প্রেমের সে আলিঙ্গনে স্নিগ্ধ রেখেছিল তারে কোমল পল্লবদলে নিবারিয়া আতপে । এতদিন ফুলে ফুলে ছিল ঢলোঢলো মুখ, শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা । ছিন্ন অবশেষটুকু এখনো জড়ানো বুকে- এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা ?।