গীতবিতান
← সব গান

সারা বরষ দেখি না মা

পর্যায়: বিচিত্র

সারা বরষ দেখি না, মা, মা তুই আমার কেমন ধারা। নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা।। এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভ'রে- কিছুতেই থামে না যে, মা, পোড়া এ নয়নের ধারা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23

সারা বরষ দেখি না মা – গীতবিতান