গীতবিতান
← সব গান

সারা জীবন দিল আলো

পর্যায়: পূজা

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশির্বাদ, হে প্রভু, তোমার আশির্বাদ।। মেঘের কলস ভ'রে ভ'রে প্রসাদবারি পড়ে ঝ'রে, সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ- তোমার আশির্বাদ, হে প্রভু, তোমার আশির্বাদ।। তৃণ যে এই ধুলার 'পরে পাতে আঁচলখানি, এই-যে আকাশ চিরণীরব অমৃতময় বাণী, ফুর যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, এই-যে ভুবন দিকে দিকে পূরায় কত সাধ- তোমার আশির্বাদ, হে প্রভু, তোমার আশির্বাদ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23